
|| নিজস্ব প্রতিবেদক ||
সরকারের লাগামহীন বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানীতে এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর ব্যস্ততম বাংলামটর মোড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান পরিস্থিতি এবং দফায় দফায় মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার প্রতিবাদেই মূলত এই তাৎক্ষণিক বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
