
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
তারেক রহমান-এর বগুড়া আগমন উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন সিরাজগঞ্জ-আসনের এমপি আমিরুল ইসলাম খান আলীম।
এই উপলক্ষে সিরাজগঞ্জের সায়দাবাদ রোডে আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বর্ণাঢ্যভাবে শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
নেতাকর্মীরা জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় বক্তারা আরও বলেন, আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে সিরাজগঞ্জে বিএনপি আরও সুসংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে আশপাশের জেলাগুলোতেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
