
|| আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে দেশটির অভ্যন্তরে ও বাইরে ইরানের প্রাণঘাতী হামলা এবং ষড়যন্ত্রের হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সতর্ক করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) জে ক্লেটন। কথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি এই উদ্বেগের কথা জানান।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির এক শুনানিতে বক্তব্য দেওয়ার সময় এ সতর্কবার্তা দেন ক্লেটন। ‘হোমল্যান্ডে বিশ্বব্যাপী হুমকি: ৯/১১-এর ২৫ বছর পর’ শীর্ষক ওই শুনানিতে তিনি বলেন, মার্কিন নাগরিক ও কর্মীদের বিরুদ্ধে ইরানের প্রাণঘাতী চক্রান্তের ঝুঁকি আগের চেয়ে অনেক বেড়েছে।
তবে এ বিষয়ে মার্কিন গোয়েন্দাদের কাছে থাকা কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা কথিত হামলার আশঙ্কা সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি জাতীয় গোয়েন্দা পরিচালক।
উক্ত শুনানিতে জে ক্লেটনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়াইন মুলিন এবং এফবিআইয়ের উপপরিচালক ক্রিস্টোফার রাইয়াও উপস্থিত ছিলেন।
সূত্র: আল-জাজিরা।
