Thursday, July 16

হবিগঞ্জে ভয়াবহ আগুনে ৪ দোকান পুড়ে ছাই

হবিগঞ্জের মার্কুলি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২০ মে) ভোর ৬টার দিকে জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানায়, একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর পূর্বেই স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ৪টি দোকানের ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *