Tuesday, August 4

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, ৫ সদস্যের তদন্ত কমিটি

|| নিজস্ব প্রতিবেদক ||

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে দুপুর ১২টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ভূঁঞা।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন— বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো. রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

তদন্ত কমিটির সদস্য শেখ আসিফ আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ইতোমধ্যে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল স্থগিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *