মঙ্গলবার, মে ১২

শিবালয়ে মাদকবিরোধী অভিযানে আটক ৮, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনকারী ও মাদক কারবারিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১১ মে) রাতে উপজেলার বাড়াদিয়া গ্রাম এবং ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে মনোয়ার হোসেন (৬৩)কে ৫ দিনের, ওমর ফারুক (৩৫) ও সুজন মোল্লা (২৫)কে ১৫ দিনের এবং বাকি চারজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেকের ওপর ১০০ টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।

অভিযানে আটক অন্যরা হলেন রহমান সরদার (৪৫), আয়নাল হক (৫২), আলম শেখ (৩৫) ও শওকত আলী (৫৫)।

এদিকে মঙ্গলবার (১২ মে) সকালে উথুলী সংযোগ মোড় এলাকায় আরও একটি অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ রজ্জব আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শিবালয় থানার ওসি মো. মনির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *