
|| ড. মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৯৪ বছর বয়সী মোনজাহান বেগম ও তার প্রতিবন্ধী মেয়ের মানবেতর জীবনযাপনের অবসান ঘটেছে। মাথা গোঁজার ঠাঁই আর মৌলিক সহায়তার অভাবে দীর্ঘদিন অনাহারে- অর্ধাহারে দিন কাটানো এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’।
স্থানীয় সূত্রে জানা যায়, মোনজাহান বেগম তার প্রতিবন্ধী মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ ঘরহীন নিত্য অনাহারে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি ডু সামথিং ফাউন্ডেশনের নজরে আসে। পরে ডু সামথিং ফাউন্ডেশন তাদের মানবেতর জীবন থেকে উদ্ধারের ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য একটি নতুন ঘর, টিউবওয়েল, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন এবং এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করে। এ অনুদান সামগ্রী পেয়ে ব্যাপক খুশি এই অসহায় পরিবার।
