Tuesday, November 17

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আফছার উদ্দিনের মতবিনিময় সভা

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা এবং বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ মাগরিব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অলিদহ বাংলাবাজারে স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এই মতবিনিময় করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আফছার উদ্দিন।

রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সোহানুর রহমান শরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকার, যুবদলের সভাপতি আব্দুল মান্নান, বলাই শিমলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব আব্দুস সোবহান, জহুরুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার ও আব্দুল মোতালেব শেখ প্রমুখ। এ ছাড়া সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সদরুল আলম (হাফিজ)।

সভায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে মো. আফছার উদ্দিন উপস্থিত সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে তাঁকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের পরামর্শ দেন এবং আগামী দিনে তাঁর পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *