Sunday, August 16

মির্জা ফখরুল ও অলি আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা নির্বাচন কমিশনের

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রার্থীদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বাছাই করে এ বৈধতা ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। অন্যদিকে ১১ দলীয় জোটের পক্ষে থেকে প্রার্থী করা হয় এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমদকে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা রয়েছে। প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *