বৃহস্পতিবার, এপ্রিল ৩০

মানিকগঞ্জে তেল কম দেওয়ায় মিলন’স ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মািনকগঞ্জ) ||

মানিকগঞ্জ সদর উপজেলায় মিতরা মিলন’স ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন’স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ মানিকগঞ্জ শাখার সভাপতি সামসুন্নবী তুলিপ।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাহকদের কম পরিমাণে ডিজেল সরবরাহ করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আসাদুজ্জামান রুমেল জানান, পরিমাপ যাচাইয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেলে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ।

পরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *