
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ)
মানিকগঞ্জে এক নারীকে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের মো. সেলিম মিয়া ওরফে সেলিম (২৮), সিংগাইর উপজেলার বড়-কালিয়াকৈর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) এবং একই উপজেলার বাঙ্গালা গ্রামের মো. ইয়াসিন (৩২)।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, ভুক্তভোগী নারী মানিকগঞ্জ পৌরসভার বনগ্রাম আবাসিক এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, সেলিম মিয়া তার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় তার মোবাইল ফোন ব্যবহার করতেন। সেই ফোন থেকেই তার ছবি নিয়ে এআই ব্যবহার করে ব্ল্যাকমেইল করতো।
