Wednesday, November 4

মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া বাজারে অবস্থিত অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়টির ২য় প্রান্তিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো: সোহেল রানা রিপন, অধ্যক্ষ সাধনা আক্তার সনি, শিক্ষিকা নাসরিন আক্তার পারুল, ইসরাত জাহান সীমাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পবিত্র কোরআন শিক্ষার প্রথম ছবক প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতিও আগ্রহী করে তুলবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *