
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।
সভায় ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গোলাম রেজা ও উপজেলা শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিনসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
