বুধবার, এপ্রিল ১৫

বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

|| বিনোদন ডেস্ক ||

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা।

মির্জা ফারুক পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবারসহ সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে তাঁকে কখন এবং কোথায় সমাহিত করা হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।

বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এক সময়ের দাপুটে এই অভিনেত্রী ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’-এর মতো অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক ও একক নাটকের মাধ্যমে দর্শকদের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। ছোট পর্দার পাশাপাশি ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’ ও ‘রাবেয়া’সহ পাঁচটি চলচ্চিত্রেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। প্রিয় অভিনেত্রীর বাবার মৃত্যুতে তাঁর সহকর্মী, স্বজন ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *