Wednesday, September 16

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।

আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসানের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চলতি এই সভায় দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন সার্ভিস চালু এবং এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট বাস্তবায়ন প্রকল্প বিশেষ উল্লেখযোগ্য। একনেক সভায় সব মিলিয়ে মোট ১৬টি উন্নয়ন প্রকল্প তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *