
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪ নং কয়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারিক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। এই মহিমান্বিত উৎসব সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, এই আনন্দঘন মুহূর্তে আমি কয়ড়া ইউনিয়নবাসীসহ দেশের সকল মানুষের প্রতি জানাই ঈদ মোবারক। আল্লাহ যেন সবার জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।
তিনি আরও বলেন, কয়ড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন,অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নই তার মূল লক্ষ্য। আগামী দিনে তিনি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে চান বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক বলেন, উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, আমরা এমন একটি কয়ড়া ইউনিয়ন গড়তে চাই যেখানে থাকবে না কোনো মাদক, দুর্নীতি ও অনিয়ম। থাকবে শুধু উন্নয়ন, ন্যায়বিচার ও জনসেবা।
তিনি আরও জানান, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।
ঈদুল আযহা উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে একে অপরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।
স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা অপরিহার্য। তাই তিনি কয়ড়া ইউনিয়নের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
