Thursday, August 6

নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তিতে বিএনপির গণসমাবেশ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম)​  প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’-এর দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (‎​৫ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে নাগেশ্বরী উপজেলা ও পৌর  বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎​সমাবেশে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান এবং পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক।

‎​গণসমাবেশে প্রধান অতিথির পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও টিম লিডার (মনিটরিং সেল, নাগেশ্বরী) ‎এ্যাডভোকেট বজলুর রশীদ পিপি। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপি আহ্বায়ক আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুকসহ বিভন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

‎​সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পুনর্গঠন ও জনগণের গণতান্ত্রিক অধিকার সুসংহত করার আহ্বান জানান। এতে উপজেলা ও পৌর শাখা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *