Sunday, September 13

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাগেশ্বরী উপজেলা মুক্তমঞ্চে এ পথসভার আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হারিসুল বারী রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি, মূল আদর্শ ও দেশীয় সমসাময়িক রাজনৈতিক বিষয় তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নানা সমালোচনা করেন।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুর বখত, নাগেশ্বরী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম এবং পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *