
|| ক্যারিয়ার ডেস্ক ||
দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ মে।
বিভাগের নাম: করপোরেট ব্যাংকিং
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের সময়সীমা: ১০ মে, ২০২৬
