
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় সিরাজগঞ্জ জেলা জামায়াত কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরগাপট্টি এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। এ দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে আপনাদের জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করবে।”
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামসহ জেলা, শহর ও সদর জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
