রবিবার, মে ৩

চিলমারীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। ১লা মে (শুক্রবার) সকাল সাড়ে আটটায় চিলমারী মটর শ্রমিক ইউনিয়নের অফিসে পতাকা উত্তোলন, পরে পর্যায়ক্রমে ট্যাংক লরি মটর শ্রমিক ইউনিয়ন, লোড আনলোড দেবার শ্রমিক ইউনিয়ন, চিলমারী নদী-বন্দর ঘাট শ্রমিক ইউনিয়নে পতাকা উত্তোলন শেষে নিজ নিজ সংগঠনের বর্ণাঢ্য সাজে, বাদ্যযন্ত্র ও ব্যানার নিয়ে মিছিল সহকারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।

পরে চিলমারী উপজেলা বিএনপি জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা ও আন্তর্জাতিক মে দিবসের পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার। আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সাদাকাত সাজু, ফজলুল হক, সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু, বাবুল মন্ডল, সা: যুবদলের সভাপতি আমজাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবু , মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌস চায়না,শ্রমিক দলের মহিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পতাকা উত্তোলন শেষে শ্রমিক দলের নেতাকর্মীরা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বন্যাঢ্য রেলি বর্ণিল সাজে বাদ্যযন্ত্র বাজিয়ে শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বক্তারা শ্রমিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, শ্রমিক দলের সাংগঠনিক কাঠামো ও কর্ম তৎপরতা আরও গতিশীল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *