
|| মির্জা নাদিম ||
হজযাত্রীদের সঠিক দিকনির্দেশনা, সচেতনতা বৃদ্ধি এবং সুন্নাহসম্মতভাবে হজ পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘হজ যাত্রার বাস্তবতা, সতর্কতা ও সচেতনতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ট্যুর হাব বিডি – হজ কাফেলা’র উদ্যোগে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের হোটেল হাই গার্ডেনে এ সেমিনার আয়োজিত হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সেমিনারে হজ পালনে আগ্রহী শতাধিক ব্যক্তি, নিবন্ধিত হজযাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে হজের প্রস্তুতি, বিধি-বিধান, সুন্নাহসম্মত পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্যুর হাব বিডির শরিয়াহ কনসালট্যান্ট প্রখ্যাত আলেম শায়খ সাইফুদ্দিন বেলাল আল-মাদানী। তিনি বলেন, “হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সঠিকভাবে আদায়ের জন্য পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।” তিনি হজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও বর্জনীয় বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ট্যুর হাব বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান মাহমুদ বলেন, “আমাদের লক্ষ্য কেবল হজ প্যাকেজ দেওয়া নয়; বরং একজন হজযাত্রী যেন বিশুদ্ধ জ্ঞান ও সঠিক প্রস্তুতির মাধ্যমে হজ সম্পাদন করতে পারেন, সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা।” তিনি জানান, ২০১৬ সাল থেকে সততার সঙ্গে হজ ব্যবস্থাপনায় কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালে তাদের মাধ্যমে ১০৯ জন হজ পালন করেছেন এবং আগামী মৌসুমের জন্যও তিনটি পৃথক প্যাকেজে নিবন্ধন কার্যক্রম শুরু করা হচ্ছে।
সেমিনারে গত বছর হজ পালনকারী হাজিরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়া প্রশ্নোত্তর পর্ব ও একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। রাত ১০টায় বিশেষ দোয়া ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজক: TOUR HUB BD – Hajj Kafela
যোগাযোগ: ০১৬৭২-০৪৭৯০৭
