Thursday, July 23

ইবি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করার উদ্যোগ উপাচার্যের

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গড়ার লক্ষ্যে ‘ক্লিন ও গ্রিন ক্যাম্পাস’-এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‎বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে ডাস্টবিন স্থাপনের কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান।

‎এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, এস্টেট শাখা প্রধান মো. আলাউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল)সহ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার মাঝে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আমরা ২২টি ডাস্টবিন ২০টা পয়েন্টে স্থাপন করব। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য সবার কাছে আহ্বানটি জানাচ্ছি, যেন সকলে নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলে। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা বিনের ময়লাগুলো একটা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করবে। ক্যাম্পাসটাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার স্বার্থে এই কাজটিতে আমরা সকলের সহযোগিতা চাই।

‎তিনি আরও বলেন, বাহিরের লোক বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পাসে এসে যেন বুঝতে পারেন যে ক্যাম্পাসটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার মধ্য দিয়ে ক্যাম্পাসের সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *