শনিবার, জুন ২০

আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লবের পতাকাবাহী ইসলামী ঐক্য আন্দোলন: _মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান বলেন, ইসলামী ঐক্য আন্দোলন একটি বিপ্লবী সংগঠন। যা প্রতিষ্ঠা করেছিলেন মরহুম মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:)। আমাদের বিশ্বাস “একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোন পথ নেই।” মরহুম মওলানার এই ঐতিহাসিক বাণী ও দর্শনকে ধারণ করে ইসলামী ঐক্য আন্দোলন হাটি হাটি পা পা করে সম্মুখ পানে এগিয়ে চলছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের ইসলামী বিপ্লবের পতাকাবাহী ইসলামী ঐক্য আন্দোলন।

শুক্রবার (১৯ জুন) বাদ জুমআ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞা। বৈঠক পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন। ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের দায়িত্বশীলবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে গত মাসের কর্মসূচি পর্যালোচনাপূর্বক আগামী মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সর্বশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর মাওলানা কবি মুহাম্মাদ ওবায়দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *