Thursday, August 13

৪৮ জন জনবল নিয়োগ দেবে মাদ্রাসা শিক্ষা বোর্ড: বিজ্ঞপ্তি প্রকাশ

জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী – পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১১ আগস্ট ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ১১২ টাকা এবং ২-৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *