Sunday, August 2

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫ শতাংশ কর ছাড়

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিলে ৫ শতাংশ পর্যন্ত কর প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা আয়কর রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) কর ছাড় বা প্রণোদনা পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত দাখিল করলে ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

এনবিআর জানায়, গত ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির ই-রিটার্ন সেবা চালু হয়েছে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই রিটার্ন দাখিল এবং ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। ই-রিটার্ন সংক্রান্ত কোনো সহায়তার জন্য কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১)-এ যোগাযোগের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *