
|| ক্যারিয়ার ডেস্ক ||
বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘জুট ডিভিশন’-এ ‘প্রোডাকশন অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। গত ১৪ জুন থেকে পদটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা দেশের ৩টি জেলায় কাজের সুযোগ পাবেন। তারা মাসিক আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করবেন। তবে এই পদে ঠিক কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুনের মধ্যে আকিজ বশির গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট (https://akijbashir.com) অথবা অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
