রবিবার, এপ্রিল ১৯

সোমবার থেকে ডিপোপর্যায়ে বর্ধিত হারে জ্বালানি তেল বরাদ্দ দেবে বিপিসি

|| নিজস্ব প্রতিবেদক ||

গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আগামীকাল সোমবার থেকে ডিপোপর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ডিপোগুলো থেকে এখন থেকে ডিজেল ১০ শতাংশ, পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে।

রবিবার (১৯ এপ্রিল) রাতে বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসি মাসুম হিমেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে ২০ এপ্রিল থেকে নতুন এই বর্ধিত হারে তেল বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। মূলত বাজারের চাহিদা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্প্রতি দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম পুনঃনির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী তেলের এই নতুন সমন্বিত মূল্য আজ রবিবার থেকে সারাদেশে কার্যকর হয়েছে। দাম বাড়ার পর বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই বিপিসি ডিপোপর্যায়ে বরাদ্দের পরিমাণ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *