রবিবার, জুন ২১

শানিত কর তলোয়ার

কে আছো নবীন কে আছো প্রবীণ
গর্জে ওঠো আবার,
ধরণী অরণ্য আগুনের লেলিহানে
জনপদ পুড়ে ছারখার।

লালসা নিবারণে ঝাঁপিয়ে পড়ে
হিংস্র হায়েনার দল,
অবলা শিশু নারীর দেহ
চিবায় অস্থিমজ্জা হাড়।
ক্ষমতার দাপটে উন্মাদ কর্মকাণ্ডে
আঁদাড়ে পাঁদারে পড়ছে লাশ,
শাসনের পালা বদলে রাতারাতি
নির্বিঘ্নে দখলদারিত্বে মহাউৎসব।

আইন প্রশাসন নীতিহীন বিচারক
চাটুকার নির্লজ্জ দাস,
ছিনিমিনি খেলে জনগণের ভাগ্য
নিয়ে জ্ঞানপাপী কুলাঙ্গার।
ফ্যাসিবাদের অবসানে দূরীভূত হয়নি
বর্বরতার আয়নাঘর,
ঘৃণ্য স্বার্থ চরিতার্থে নির্লিপ্ত
পদলেহী প্রজাতন্ত্রের কর্ণধর।

নহে বিশ্রাম ওহে নওজোয়ান
শানিত কর তলোয়ার,
খতমে নবুওয়াত শাহাদাতের উম্মত
শেরে খোদা আলী হায়দার।
লহুতে লহুতে ভেসে যাক
পবন ওহুদ পাহাড়,
অবনী হোক পঙ্কিলতামুক্ত
নিষ্কলুষ নির্মল উজ্জ্বল।

কলমে: মোস্তাফিজুর রহমান, ব্যাংকার, মানিকগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *