Friday, August 14

রাজধানীতে জমিয়তে তালাবার ‘তা’লীম ও তারবিয়াত’ অনুষ্ঠিত

|| ​নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী আদর্শে জীবন গঠন ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ঢাকা মহানগরীর উদ্যোগে দিনব্যাপী ‘তা’লীম ও তারবিয়াত’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে পুরানা পল্টন লাইনে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়।

​পবিত্র কোরআন তিলাওয়াত ও না’তের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন তালাবার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমিন। এতে শিক্ষার্থীদের চরিত্র গঠন ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের পরিচিতির ওপর বক্তব্য রাখেন তালাবার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবু ত্বহা মো. নূরুল্লাহ।

এরপর সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের কৌশল হিসেবে ‘জমিয়তের কাজ কিভাবে করতে হবে’ বিষয়ের ওপর আলোচনা করেন তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ওমর ফারুক।

​দুপুরের নামাজ ও খাবারের বিরতি শেষে ‘ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন তালাবার ইবি শাখার সাবেক সহ সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক। পাশাপাশি তিনি সংবাদ বিজ্ঞপ্তির ওপর প্রশিক্ষণ প্রদান করেন। পরে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ নাইমুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ইসলামিক শিক্ষা লাভ এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা অপরিহার্য।

​সংগঠনের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উক্ত কর্মশালায় অংশ নেন। দিনব্যাপী বিভিন্ন তাৎপর্যপূর্ণ সেশন শেষে দোয়ার মাধ্যমে তা’লীম ও তারবিয়াত কর্মশালার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *