Saturday, August 22

মির্জাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি শান্ত

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়নে দীর্ঘ প্রায় এক যুগ (১২ বছর) পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে মো. শান্তকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের অভিনন্দন জানাচ্ছেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নবনির্বাচিত সভাপতি শান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মির্জাগঞ্জে কোনো গোপন বা গুপ্ত রাজনীতি চলবে না। রাজপথের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সহযোদ্ধাদের সমন্বয়েই এই কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য, সুনাম ও গৌরব অক্ষুণ্ন রেখে তাঁরা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *