রবিবার, জুন ২১

মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

​মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চন্দননগর এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২১ জুন) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

​প্রাথমিক তথ্যানুযায়ী, মৃতদেহটি বিকৃত অবস্থায় রয়েছে, যার ফলে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে।

​এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থানে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি এখানে ফেলে রেখে গেছে।

​এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার মূল রহস্য উন্মোচনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *