Wednesday, October 7

বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপের ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ এবং অমৃত নারায়ণ দে-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *