
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেন।
এই বিশেষ প্রকাশনা অনুষ্ঠানটিতে একটি সুনির্দিষ্ট সিলমোহর ব্যবহার করা হয়। স্মারক ডাকটিকিট উন্মোচনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদ।
