
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের নীতি নির্ধারণী ও জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পদত্যাগের ফলে খালি হওয়া ওই পদে দলের পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পূর্বের ন্যায় দলের প্রধান মুখপাত্রের দায়িত্বেও বহাল থাকবেন।
