Monday, July 20

‎পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

|| ‎সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

‎খাগড়াছড়ি জেলার পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

‎রবিবার (১৯ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

‎অভিযানকালে পানছড়ি মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।

‎এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *