Sunday, September 13

নেওয়াশীতে বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নেওয়াশী উম্মেষ সাহিত্য পর্ষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নেওয়াশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। প্রধান বক্তা ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠান উদ্বোধন করেন শফিউল আলম শফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেওয়াশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল রাজা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণের রাজনীতি করে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে।

প্রধান বক্তা ড. মুহাম্মদ ইউনূস বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক সচেতনতা ও ঐক্যের বিকল্প নেই। নেতাকর্মীদের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে জনকল্যাণে কাজ করতে হবে।

উদ্বোধকের বক্তব্যে আলহাজ্ব শফিউল আলম শফি বলেন, নেওয়াশী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় আদর্শের পাশাপাশি মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেসুর রহমান বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, বিএনপি সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। জনগণের পাশে থেকে তাদের অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরাই দলের অন্যতম লক্ষ্য।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আশরাফ হোসেন বলেন, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া বক্তব্য দেন তানজিমুল ইসলাম কিরণ, জহুরুল হক কামাল, মোজাম্মেল হক দুদু, হাবিবুর রহমান হাবু, নাজির হোসেন মাস্টার ও প্রভাষক নুর মোহাম্মদ আল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নেওয়াশী ইউনিয়ন বি এন পি র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আ: লতিফ লাল,আ: মজিদ,আবু সুফি সিদ্দিকী, উপজেলা তাঁতিদলের সভাপতি এস এ লিমন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাসান মো. হাফিজুর রহমান, পৌর যুবদলের সাবেক সভাপতি এস এম ফারুক আহমেদ, নেওয়াশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল সদস্য তানভীর সিদ্দিকী আশিক, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. এরশাদুল হক, উপজেলা জাসাসের আহ্বায়ক হাবিবুল হক মৃধাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে জাসাস ও স্থানীয় শিল্পীদের যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *