
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়ে মতবিনিময় সভা করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা।

কালারচর নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে স্থানীয়দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে উপস্থিত সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় স্থানীয় বক্তারা আগামী নির্বাচনে তাঁকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট বজলুর রশিদ পিপি, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সহসভাপতি শফিউল আলম শফি ও শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মালেক মন্ডল, উপজেলা বিএনপির সদস্য ও নেওয়াশী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল সরকার, পৌর যুবদলের সাবেক সভাপতি ওমর ফারুক, ইউপি সদস্য মোন্নাফ আলী, ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম ও আব্দুর রাজ্জাক প্রমুখ।
