শুক্রবার, মে ১

নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১লা মে (শুক্রবার) দিবসটির সূচনা লগ্নে নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, র‍্যালি, আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগেশ্বরী শাখা এবং কুড়িগ্রাম জেলা ট্রাক শ্রমিক, ট্যাংকলরী, কাভার্টভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত নাগেশ্বরী-ভোগডাঙা সমন্বয় উপকমিটি। এ ছাড়াও ইমারত শ্রমিক, দর্জি শ্রমিক ও নির্মাণ শ্রমিকরা এই র‍্যালিতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি এবং নাগেশ্বরী উপজেলা শ্রমিকদল ও পৌর শ্রমিকদল এর মে দিবস উদযাপন কমিটির আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। এ সময় শহীদ শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা এবং শ্রমিকদের নির্যাতন বন্ধসহ তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *