Sunday, September 13

নাগেশ্বরীতে মাদক সেবনকালে ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনকালে চারজনকে আটক করেছে থানা পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী পৌরসভার উত্তর বালাশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ওই এলাকার গোলাম মাওলা (২৮), ওমর ফারুক (২৬), আরিফুল ইসলাম (১৮) এবং নুরনবী (২৫)।

ঘটনার পর নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, নাগেশ্বরীকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *