
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দৈনিক করতোয়া পত্রিকার সুবর্ণজয়ন্তী অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় ‘শেকড় পাঠাগার’ কার্যালয়ে পত্রিকাটির ৫১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন উপজেলা প্রতিনিধি লিটন চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবর রহমান, দৈনিক নয়াদিগন্ত ও যুগের আলো প্রতিনিধি খলিলুর রহমান, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি পাভেল জামান, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, রূপালী বাংলাদেশ প্রতিনিধি নুর উজ জামান, মুক্ত খবর প্রতিনিধি মসলিম উদ্দিন, চ্যানেল এস প্রতিনিধি আব্দুস সালাম, নাট্যকর্মী আবু হোসেন সরকার ও শিক্ষক মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেক কাটা পর্ব শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
