সোমবার, এপ্রিল ২৭

নজরুলসংগীত সংস্থার নিয়মিত আয়োজন ‘শ্রোতার আসর’

|| মোহাম্মদ রাজিবুল হাসান | বিনোদন ডেস্ক ||

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম বিশ্বময় ছড়িয়ে দিতে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে ‘নজরুলসংগীত সংস্থা’ তারই ধারাবাহিকতায় প্রতি মাসে আয়োজন করছে ‘শ্রোতার আসর’। এবার ২৫ এপ্রিল ২০২৬, শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আয়োজিত হয় বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা কর্তৃক আয়োজিত শ্রোতার আসর “ভালোবাসো মোর গান”। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বাণীর একাংশ অনুসারেই নামকরণ হয় শ্রোতার আসরের।

অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। শুরুতেই রাগ নন্দ এর ওপর খেয়াল পরিবেশন করেন সংগীতশিল্পী আফরোজা রূপা। মোট ১২টি নজরুলসংগীত দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।

অনুষ্ঠানে আরও যারা সংগীত পরিবেশন করেন তারা হলেন, মন্দিরা আইচ, আফিয়া তাসনীম, জেবুন্নেছা সরকার নিঝুম, জয়ীতা অর্পা, সোমা দাস, কুমার শ্যাম,সঞ্জয় হালদার, গার্গী ঘোষ, চন্দ্রা সাহা স্মৃতি এবং শহীদুল ইসলাম সজীব প্রমুখ। এছাড়াও রাগ কেদারের খেয়াল পরিবেশন করা হয়, পরিবেশন করেন রিফাত আহমেদ ইমন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন নজরুলসংগীত সংস্থার সহ-সভাপতি সংগীতশিল্পী করিম হাসান খান। সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবারের অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *