
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময়ের মধ্যে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
