Wednesday, September 16

তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাওসারুজ্জামানের পিতা আব্দুল বাতেনের ইন্তেকাল

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ কাওসারুজ্জামানের শ্রদ্ধেয় পিতা জনাব আব্দুল বাতেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে এগারোটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কল্যাণপুর গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *