Friday, August 7

তাড়াইলে কেন্দ্রীয় যুবদল নেতা সবুজকে সংবর্ধনা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জিএম মজিবুর রহমান সবুজকে সংবর্ধনা দিয়েছে তাড়াইল উপজেলা যুবদল।

পদ পাওয়ার পর প্রথম নিজ এলাকায় আগমন উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় তাড়াইল উপজেলা যুবদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি জিএম মজিবুর রহমান সবুজ তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামের সন্তান।

উপজেলা যুবদলের আহ্বায়ক সওকত হোসেন ছিদ্দিকি বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক মর্তুজা আল কামাল মোস্তাক। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরিফ এবং বিশেষ বক্তা হিসেবে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *