Tuesday, September 15

তাড়াইল রাজনীতিতে প্রশংসিত মুখ আজাহারুল ইসলাম হারুন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন মোঃ আজাহারুল ইসলাম হারুন। সততা, সাহসিকতা এবং গরিব-দুঃখী মানুষের পাশে থাকার কারণে এলাকায় তিনি একজন ত্যাগী ও জনবান্ধব সংগঠক হিসেবে মূল্যায়িত হচ্ছেন।

তিনি তাড়াইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ৩ নম্বর ধলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

রাজনীতির পাশাপাশি সমাজসেবায় সক্রিয় আজাহারুল ইসলাম এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার জন্য প্রশংসিত। তিনি ৩ নম্বর ধলা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব আঃ সালামের সন্তান।

আসন্ন ৩ নম্বর ধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তাঁর মতো ত্যাগী ও জনবান্ধব নেতৃত্ব ধলা ইউনিয়নে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে মোঃ আজাহারুল ইসলাম হারুন বলেন, ‘আমি সবসময় মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। মহান আল্লাহ এবং জনগণ যদি আমাকে সুযোগ দেন, তবে ধলা ইউনিয়নকে একটি বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *