বুধবার, জুন ১৭

কোটচাঁদপুরে ইসলামী ঐক্য আন্দোলনের নৈশ তারবিয়াত আজ, অংশ নিচ্ছেন কেন্দ্রীয় আমীর ও সেক্রেটারি

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা শাখার উদ্যোগে আজ বুধবার (১৭ জুন) তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে এক বিশেষ ‘নৈশ তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বাদ এশা থেকে কোটচাঁদপুরে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হবে, যা একটানা আগামীকাল ফজর পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এই রাতব্যাপী তালীম ও তারবিয়াত প্রোগ্রামে অংশ নিতে আজ কোটচাঁদপুর সফরে যাচ্ছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এবং সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ ক্যাম্পে আরও উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, জেলা আমীর আব্দুল বারী মিয়া, জেলা শাখার নায়েবে আমীর খন্দকার রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন সামদানীসহ জেলা ও থানা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

কোটচাঁদপুর থানা শাখার পক্ষ থেকে উক্ত নৈশ প্রশিক্ষণ ক্যাম্পে স্থানীয় সকল স্তরের নেতাকর্মী ও সুধী সমাজকে যথাসময়ে উপস্থিত হয়ে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *