Monday, September 7

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুবেল (২২) নামের এক যুবকের মর’দেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।

‎নিহত রুবেল নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের অটোরিকশাচালক ভোলা মিয়ার পুত্র।

‎এলাকা বাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কোচা, লাইট ও মাছ রাখার ব্যাগ নিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয় রুবেল। এরপর সারারাত বাড়িতে না ফেরায় পরের দিন পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।

‎রবিবার ৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় লোকজন কদমতলা এলাকার একটি ধানক্ষেতে তার মর’দেহ দেখতে পায়ে থানায় খবর দেয়। পারে নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান-এর সাথে কথা হলে তিনি জানান, মামলার প্রক্রিয়া চলছে, লাশ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *