বৃহস্পতিবার, এপ্রিল ৩০

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় (২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল রাত) পরিচালিত এ অভিযানে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মাদক, গবাদিপশু ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর চৌকস আভিযানিক দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করতে সক্ষম হয়। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং মাদক নির্মূলে চলমান কঠোর নজরদারির অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *