বুধবার, মে ৬

ঐতিহাসিক বালাকোট ও শাপলা চত্বরের চেতনা মুসলিম মুক্তির প্রেরণা: তালাবায়ে আরাবিয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

কুষ্টিয়ায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখা কর্তৃক “ঐতিহাসিক বালাকোট থেকে শাপলা: মুসলিম প্রেরণা” শীর্ষক আলোচনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ মে) জেলা শহরস্থ দিগন্ত মিলনায়তনে মুসলিম জাতির গৌরবময় ইতিহাস ও সমসাময়িক প্রেক্ষাপটে এই সভার আয়োজন করা হয়। সংগঠনটির শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

খন্দকার আরিফ সঞ্চালিত সভায় সভাপতির বক্তব্যে মোঃ মাহমুদুল হাসান বলেন, “বালাকোট ও শাপলা উভয়ই মুসলিম জাতির জন্য প্রেরণার উৎস। এগুলো আমাদের পূর্বসূরীদের আত্মত্যাগ ও আন্দোলনের প্রতিচ্ছবি, যার ধারাবাহিকতায় আজকের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। আমরা যদি তাদের আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে পারি, তবে বিশ্বের নির্যাতিত মুসলিম জাতির মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সক্ষম হবো।”

সি: সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ তার বক্তব্যে বলেন, “বালাকোটের ঐতিহাসিক ঘটনাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। বর্তমানে ভারতের কিছু রাজ্যে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। এগুলোর বিরুদ্ধে আমাদের জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে।”

শাখা সেক্রেটারি এস এম শামীম বলেন, “শাপলা ও বালাকোট একই সুতোয় গাঁথা; উভয়ই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। আমরা যদি আমাদের ঐতিহ্যকে ধারণ করে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে সংগ্রামী মনোভাব নিয়ে কাজ করি, তাহলে ইসলাম রক্ষা ও প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবো।”

অনুষ্ঠানে ইবি তালাবার পক্ষ থেকে ৩টি বিশেষ দাবি উত্থাপন করা হয়:

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শাখা জয়েন্ট সেক্রেটারি জাহিদ সরদার ও আহসান হাবীব এবং সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সবশেষে বালাকোট ও শাপলার শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *